সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

বিশ্বম্ভরপুরে সুফিয়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৭:০১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে সুফিয়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে আবু সুফিয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বিপ্লবী চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহতের বাবা মো. আলী আহম্মদ বলেন, আমার ছেলে একজন নৌশ্রমিক ছিল। সে প্রায়ই কাজের উদ্দেশ্য তাহিরপুর থানাধীন লাউড়েরগড় যাদুকাটা নদীতে যেত। ২০২৪ সালের ১৪ জানুয়ারি রাতে সে টিফিন বক্সে খাবার নিয়ে কাজের উদ্দেশ্য তাহিরপুর লাউড়েরগড় যাদুকাটা নদীতে রওয়ানা হয়। এরপর আর বাড়িতে ফেরেনি। ভোর রাতে খবর পাই আমার ছেলের লাশ ব্রিজের নিচে পড়ে আছে। আমি আবু সুফিয়ানের খুনীদের ফাঁসি চাই।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সৈয়দ আবু ইয়াহিয়া, ইউপি সদস্য শম্ভু তালুকদার, কৃষক মাসুক মিয়া, ছাত্রদল নেতা কোহিনূর, মোশাহিদ আলম, মামুনুর রশীদ, ব্যবসায়ী আলম মিয়া, কোহিনূর আলম, ফারুক মিয়া, মোহাম্মদ আলী, আব্দুল হাফিজ, আব্দুল লতিফ, নুর জামাল, নাহিদ হাসান, সাজিদ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাবুল করিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনসার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কাদির, আব্দুল আওয়াল, আলম মিয়া, কবির হোসেন, খোকন মিয়া, বেলায়াত হোসেন, দেলোয়ার মিয়া, বদরুজ্জামান, আশরাফুল হক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আবু সুফিয়ানের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের প্রতিবাদে মানববন্ধন করেছি। দেড় বছর পেরিয়ে গেলেও আবু সুফিয়ান হত্যার মূল রহস্য উদঘাটন হয়নি। আমরা আগামী এক মাসের মধ্যে খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
আবু সুফিয়ান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান, তদন্ত কার্যক্রম শেষ করে আগামী মাসে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান জানান, ঘটনার সময় আমি অন্য থানায় ছিলাম। যেহেতু মামলাটি পিবিআই তদন্ত করছে, তারা সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তা করব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স