সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৫৯:২৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৬২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ে ‘বাজেট অধিবেশন’ শেষে এই বাজেট ঘোষণা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

ঘোষিত বাজেটে আগামী অর্থবছরে (২০২৫-২৬) রাজস্ব ও উন্নয়নসহ সর্বমোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ২ লাখ ১৭ হাজার ৩৯০ টাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে স্থিতি উল্লেখ করা হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৭১ হাজার টাকা।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বাজেট ঘোষণাকালে বলেন, এই বাজেট সুনামগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহরের জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, জনস্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সুনামগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বসবাসযোগ্য শহরে রূপান্তরিত করা। এই লক্ষ্য পূরণে আমরা সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি।
পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম আরও বলেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং সুনামগঞ্জের জনগণের জীবনযাত্রার মান উন্নত হবে।
এসময় ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটও তুলে ধরা হয়। সংশোধিত বাজেট অনুযায়ী, সর্বমোট আয় (রাজস্ব ও উন্নয়ন) ছিল ৩৬ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার ৩৯০ টাকা এবং সর্বমোট ব্যয় (রাজস্ব ও উন্নয়ন) ছিল ২৯ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার টাকা। স্থিতির পরিমাণ ছিল ৭ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৩৯০ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ জে এম রেজাউল আলম বিন আনছার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স