সুনামগঞ্জ , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ ফসলরক্ষা বাঁধের কাজ নিয়ে ক্ষোভ দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন অপ্রয়োজনীয় স্থানে বজ্র নিরোধক দন্ড স্থাপন, কাজে আসেনি তালগাছ প্রকল্পও

খেলাফত মজলিসের শুরা অধিবেশন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০২:৫২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০২:৫২:৪২ অপরাহ্ন
খেলাফত মজলিসের শুরা অধিবেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের ষান্মাসিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরবিপণিস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অধিবেশনে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মো. মোস্তফা কামাল, মাওলানা আকিক হোসাইন, মাওলানা খলিল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আখতার হুসাইন আতিক, অফিস সম্পাদক ও সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান, প্রচার সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক মজলিসের আহ্বায়ক মাওলানা ফারুক আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ, উলামা বিষয়ক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ মাওলানা জামিলুল হক আমিনী, সহ উলামা বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ, দোয়ারাবাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউল হক, জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক শাহ কামাল সাজু, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মো. আবদুর রহমান, জেলা শ্রমিক মজলিসের সদস্য সচিব মো. জহুরুল ইসলাম প্রমুখ। অধিবেশনে দারসে কুরআন, শাখা ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, জেলা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সার্কুলার পাঠসহ সেপ্টেম্বর ২০২৪ কেন্দ্র ঘোষিত কর্মসূচি দাওয়াত-গণসংযোগ ও সাংগঠনিক মাস উপলক্ষে পরিকল্পনা গ্রহণ কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা