সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে তাহিরপুরে বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৪১:১৭ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে তাহিরপুরে বিনামূল্যে ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার পৈন্ডুব গ্রামের দ্বিজেন্দ্র কুমার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত এই ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১০২ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে বাছাইকৃত ৪১ জন দরিদ্র ছানি রোগীর চোখে উন্নত প্রযুক্তির কৃত্রিম লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত এই অপারেশনের পর সব রোগীই স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পান। অপারেশন শেষে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংক সারাদেশের মতো সুনামগঞ্জেও দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানে কাজ করে যাচ্ছে। এই মানবিক কর্মসূচির পেছনে সবচেয়ে বড় অবদান সুনামগঞ্জের কৃতী সন্তান, ব্যাংকটির এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন মহোদয়ের। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৈন্ডুব গ্রামের বিশিষ্ট সমাজসেবক দীপক তালুকদার, ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা রাশেদুজ্জামান রুবেল, জনতা চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. মশিউর রহমান ও ডিরেক্টর (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) শ্যামল চন্দ্র তালুকদার। চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে রোগী ও অভিভাবকরা জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি