সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
ফলোআপ

বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০৮:৩৫:৪৮ পূর্বাহ্ন
বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ
স্টাফ রিপোর্টার ::
‘গ্যাস পাইপলাইনে লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা’ - শীর্ষক সংবাদ দৈনিক সুনামকণ্ঠে প্রকাশের পর পাইপ লাইনের লিকেজ মেরামত করলো জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড।
গত শনিবার (২৮ জুন) সংবাদটি প্রকাশিত হলে ওইদিন রাত ১০টা থেকে পাইপ লাইনের লিকেজ মেরামত কাজ শুরু করে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সিলেট ও সুনামগঞ্জের বিশেষজ্ঞ একটি যৌথ দল। দীর্ঘ ৮ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর রবিবার (২৯ জুন) সকাল ৬টায় লিকেজটি শনাক্ত করে স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হয় মেরামতকারী দল। সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

লিকেজ মেরামতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল হক।
তিনি বলেন, রাতে একটি বিশেষজ্ঞ দল মেরামতের কাজ করে এই লিকেজ টি স্থায়ী ভাবে বন্ধ করতে সক্ষম হয়েছেন। এর আগে, সুনামগঞ্জ সরকারি কলেজ গেট থেকে ডান দিকের সড়ক ধরে সুলতানপুর যাওয়ার পথে একটি ছোট ব্রিজের ওপর দিয়ে যাওয়া গ্যাস পাইপের ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছিল, যার ফলে আশপাশের এলাকায় তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল। এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে স্থানীয়গণ উদ্বেগ প্রকাশ করেছিলেন। একই সাথে তারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু