সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ১২:১৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ১২:১৬:০৫ পূর্বাহ্ন
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা
মোহাম্মদ নূর ::
সুনামগঞ্জ শহরের হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কো¤পানি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। বীমার মেয়াদ শেষ হলেও বছরের পর বছর ঘুরে টাকা পাচ্ছেন না অনেক গ্রাহক। কো¤পানির ট্রাফিক পয়েন্টস্থ অফিসে অভিযোগ নিয়ে প্রতিনিয়ত ভিড় করছেন ভুক্তভোগীরা, তবে ফিরছেন আশাহত হয়ে।
রবিবার (২৯ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের পরিবেশ চরম বিশৃঙ্খল। গ্রাহকদের চিৎকার ও ক্ষোভে ভরপুর ছিল পুরো কার্যালয়। এ সময় গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তা উপস্থিত না থাকলেও দেখা মেলে কেবল সহকারী ম্যানেজার এমদাদুর রহমান ও পিয়ন আব্দুল আহাদের।
গ্রাহকদের অভিযোগ, বীমার মেয়াদ পূর্ণ হওয়ার পরেও বছরের পর বছর আসতে হয় এই বীমা অফিসে। অফিসে আসার পরও বীমার টাকা মিলে না। শুধু দেওয়া হয় তারিখ আর তারিখ।
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ভুক্তভোগী জুলফিকার জানান, আমাদের বীমার মেয়াদ অনেক বছর আগেই সম্পন্ন। কিন্তু এখনো আমরা টাকা পাচ্ছি না। এই অফিসে উঠানামা করতে গিয়ে মাসে দশ জোড়া জুতা পরিবর্তন করতে হয়। তবুও মিলে না কোন আশ্বাস। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো এদের প্রতারণা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
বীমা কোম্পানিটির অফিসে আরো ভুক্তভোগী নারীদের দেখা মিলে। একজন বয়স্ক নারী হাফিজুন। তিনি তাহিরপুরের বাদাঘাট থেকে এসেছেন। তার অভিযোগ বীমার বোনাসের সময় অনেক আগেই পেরিয়ে গেছে, এখনো তিনি তার প্রাপ্য পাননি। তিনি বলেন, অফিসের পিয়ন আব্দুল আহাদ আমার বাড়িতে গিয়ে সব সময় টাকাটা নিয়ে আসতো। আমার মেয়ের নামে এই বীমা। অনেক কষ্টের জমানো টাকা।
মুসলিমপুরের বাসিন্দা ভুক্তভোগী রোকেয়া জানান, মেয়াদ পেরিয়ে বীমার দুই বৎসর চলে গেছে। অফিসে একবার এসেছিলাম। তারা আমাকে বলেছে রোজা ঈদের পরে বীমার টাকা দিয়ে দিবে। পরে আবার এলাম। তারা বলল, কোরবানী ঈদের পরে পাবেন। এভাবেই শুধু মিথ্যা আশ্বাস আমাদের দেওয়া হয়।
এরকম অনেক ভুক্তভোগীর দেখা মিলে প্রতিদিন সুনামগঞ্জের হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সে গেলে।
এ বিষয়ে অফিসের সহকারী ম্যানেজার এমদাদুর রহমান জানান, আমাদের কিছু করার নেই। আমরা শুধু এখান থেকে প্রসেসিং করে দেই। আমার নিজেরও অনেক মাসের বেতন পাওনা রয়েছে।
এদিকে সুনামগঞ্জের হোমল্যান্ড অফিসের ম্যানেজার ও ইনচার্জ এম এ মন্নানকে অফিসে পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪