সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৭:২০ অপরাহ্ন
পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

সুনামকণ্ঠ ডেস্ক ::
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহর লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, স্থানীয় সরকার কর্মকর্তা এবং পুলিশ সদস্যও রয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য জানিয়েছে স্থানীয় নিরাপত্তা ও সরকারি সূত্র।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে একটি সামরিক বহরে ধাক্কা দেয়। এ ঘটনায় প্রথমে নিহতের সংখ্যা ১৩ জন জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়।
জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বেড়েছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে এসব হামলা- যদিও তালেবান প্রশাসন তা অস্বীকার করে।
এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য

 


নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী