সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি
আলোচনা সভায় হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক

টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:২২:০৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে হাওর ও জলাভূমির উন্নয়ন বিষয়ে গৃহীত/গৃহীতব্য কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ রেজাউল করিম। সভায় হাওর ও জলাভূমি অঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গৃহীত ও গ্রহণীয় কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও টাঙ্গুয়ার হাওরের হাউসবোট চলাচল, হাওরে চলাচলের রোড ম্যাপ, প্লাস্টিক বর্জ্য হাওরে না ফেলা, অনিয়ন্ত্রিত পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। এসময় মহাপরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান হাওর অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রেখে টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নানা উদ্যোগ গ্রহণ করার কথাও তিনি জানিয়েছেন।
হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, হাওর অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার বদ্ধপরিকর। এরই লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। হাওর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সম্পদ। এর সমৃদ্ধ জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশগত ভারসাম্য বজায় রেখে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং স¤পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ করবে। এক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠী এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইদানিং টাঙ্গুয়ার হাওর নিয়ে আলোচনা হলেই একটা বিষয় আসে, সেটা হচ্ছে হাউসবোট। বিভিন্ন পত্রিকায়ও আমরা এই হাউসবোট নিয়ে অনেকগুলো রিপোর্ট দেখেছি। হাউসবোটগুলো সরাসরি টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। আমরা চাই পর্যটক আসুক টাঙ্গুয়ার হাওরে, তবে তাদের দ্বারা যেন আমাদের প্রকৃতির কিংবা পরিবেশের ক্ষতি না হয়। আমরা শীঘ্রই হাউসবোটগুলো চলাচলের জন্য একটা রোডম্যাপ দেওয়ার চেষ্টা করবো। এটা করলে হাওরে কোনদিক দিয়ে হাউসবোট যাবে, কোথায় রাখতে হবে এইরকম নির্দেশনা দেওয়া থাকবে। হাওরের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে অবশ্যই হাউসবোটগুলোকে নিয়মমাফিক চলাচল করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন শুভ, সাংবাদিক জসিম উদ্দিন, মাসুম হেলাল, শহীদ নূর আহমেদ, তানভীর আহমেদ প্রমুখ। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হাউসবোট মালিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর