সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১২:২৭ পূর্বাহ্ন
পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে মরিয়ম আক্তার (১.৫ বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম উপজেলার সদর ইউনিয়নের দলেরগাও (বাতলারটেক) গ্রামের নিয়াকত আলীর কন্যা। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল মরিয়ম। একপর্যায়ে তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছু সময় পর বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিক উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, সকালে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স