সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ধান ছাঁটাইয়ে অটোমেটিক মিলকে অগ্রাধিকার দেয়ার দাবি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:১১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:২০:৫৮ পূর্বাহ্ন
ধান ছাঁটাইয়ে অটোমেটিক মিলকে অগ্রাধিকার দেয়ার দাবি
স্টাফ রিপোর্টার ::
বোরো/২০২৫ মৌসুমে সংগৃহীত ধান ছাঁটাইয়ে অটোমেটিক মিলকে অগ্রাধিকার দেওয়ার জন্য আবেদন করেছে সিলেট বিভাগ অটো রাইস মিল মালিক সমিতি। ২৬ জুন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সিলেট বরাবর এই আবেদন করেন সমিতির সভাপতি শংকর পাল ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।
আবেদনের অনুলিপি সিলেট জেলা প্রশাসক, হবিগঞ্জ জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা প্রশাসক, সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক, সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক, হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবরও পাঠানো হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, সংগ্রহ নীতিমালা/২০১৭ অনুযায়ী সংগৃহীত ধান ছাঁটাইয়ের ক্ষেত্রে অটোমেটিক চাল কলকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি সিলেট বিভাগে সংগহীত ধান ছাটাইয়ে আমাদের অটোমেটিক মিল-কে প্রধান্য প্রদান করা হচ্ছে না এবং বিভিন্ন হাস্কিং মিল দিয়ে ধান ছাঁটাই করা হচ্ছে। যা বিদ্যমান সংগ্রহ নীতিমালার পরিপন্থি হাস্কিং মিলগুলো অনেক পুরাতন এবং মান্দাতা আমলের হওয়ায় ধান ছাঁটাইয়ের ফলে চালের গুণগত মান যথাযথভাবে রক্ষা করা সম্ভব হয় না। তাছাড়া অনেক হাস্কিং মিলের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা ১০ থেকে ২০ মে.টন অথচ তাদের দিয়ে ১০০ মে.টনও ধান ছাঁটাই করা হচ্ছে যা নীতিমালার পরিপন্থি। আবেদনে আরো উল্লেখ করা হয়, বিভিন্ন মিডিয়ায় চলতি মৌসুমের চাল নিয়ে অনেক নিউজ হয়েছে এগুলো আসলে হাস্কিং ও সেমি অটো মিলের চাল যা মিডিয়ার খবরে অটোমেটিক মিলের নাম উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অটোমেটিক মিলগুলো অত্যাধুনিক মেশিনারি দ্বারা সমৃদ্ধ হওয়ায় চালের গুণগত মান এবং আর্দ্রতা সঠিক থাকে। তাই ধান ছাঁটাইয়ের জন্য অটোমেটিক মিলকে অগ্রাধিকার প্রদানের আবেদন জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স