সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন ২ জন আটক, ৩ নৌকা জব্দ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:০৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:০৭:২৪ পূর্বাহ্ন
ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন ২ জন আটক, ৩ নৌকা জব্দ
স্টাফ রিপোর্টার :: ছাতকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার (২৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর এলাকার চৈলতার ঢালা নামক স্থান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে জব্দ করা হয়েছে বালুভর্তি তিনটি স্টিলের নৌকা এবং আনুমানিক ৩ হাজার ১০০ ঘনফুট বালু। আটককৃতদের একজন তাহিরপুর উপজেলার ফকির নগর গ্রামের আলী হোসেন (৩২) এবং অপরজন জামালগঞ্জ উপজেলার মমিনপুর গ্রামের মফিজ মিয়া (৪০)। অভিযানকালে সিলেট জেলার কো¤পানীগঞ্জ উপজেলার আমবাড়ি গ্রামের আরশ আলী (৪০) নামের আরও একজন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্প ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। অভিযান চলাকালে আটককৃতদের নৌকাগুলোতে বালু ভর্তি অবস্থায় পাওয়া যায়। নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নদী ও পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৯ জুন একই এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৯টি বালুভর্তি নৌকা এবং সাতজনকে আটক করেছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু