সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ডা. জ্যোতিষ কান্তি সামন্ত আর নেই

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪৭:৪৪ পূর্বাহ্ন
ডা. জ্যোতিষ কান্তি সামন্ত আর নেই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক ডা. জ্যোতিষ কান্তি সামন্ত (৯০) আর নেই। ২৭ জুন শুক্রবার দুপুর ১টা ৩৬ মিনিটে নতুনপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ডা. জ্যোতিষ কান্তি সামন্ত-এর পুত্র উৎপল সামন্ত তার পিতার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেছেন। তিনি বলেন, আমাদের বাবা ডা. জ্যোতিষ কান্তি সামন্ত ২৭ জুন ২০২৫ তারিখ বেলা ১টা ৩৬ মিনিটের সময় নতুনপাড়াস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। মায়ের মৃত্যুর মাত্র চার মাসের মধ্যে বাবাও চলে গেলেন। সবাই আমার বাবা ও মায়ের জন্য প্রার্থনা করবেন। অপরদিকে, সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক ডা. জ্যোতিষ কান্তি সামন্তের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। গভীর শোক জানিয়ে হবিগঞ্জ জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় ফেসবুকে লিখেন, মানবহিতৈষী সদালাপী বহুদর্শী একজন ব্যক্তিত্বকে হারালাম। খুব কাছ থেকে অনেক বার উনাকে দেখার সুযোগ হয়েছে আমার। উনার কাছ থেকে ভাটি বাংলার অনেক সামাজিক রাজনৈতিক ইতিহাস জানার সৌভাগ্য হয়েছে। তিনি প্রগতিশীল মুক্তচিন্তায় বিশ্বাসী ছিলেন। একজন মানবিক চিকিৎসক হিসেবে সুনামগঞ্জবাসীর হৃদয়ে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন। আজ রথযাত্রা। ভগবান আজ ছুটে এসেছেন ভক্তের কাছে। এমন দিনে উনার প্রস্থান মহাপুণ্যের। মানব জীবনের পরম প্রাপ্তি। জগন্নাথের হাত ধরে অমৃতলোকে যাত্রা! উনার এই দীর্ঘ গৌরবময় জীবন ঈশ্বরের চরণে চির শান্তিতে থাকুক। আনন্দে থাকুন অমৃতলোকে। অনিঃশেষ শ্রদ্ধা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স