সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী

নদী ভাঙন রোধের দাবিতে ভাদেরটেক গ্রামবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন
নদী ভাঙন রোধের দাবিতে ভাদেরটেক গ্রামবাসীর মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এলাকার চলতি নদী ও গজারিয়া খালের ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দক্ষিণ ভাদেরটেক গ্রামের মসজিদের সামনে নদী তীরে মানববন্ধন করেন ভাদেরটেক, সোনাপুর, বালুচরসহ আশপাশের ৭টি গ্রামের মানুষজন। এসময় তারা জানান, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে পাহাড়ি ঢলের ভাঙছে চলতি নদী ও গজারিয়া খালের তীর। এতে গৃহহীন হয়েছেন শতাধিক পরিবার। নদীগর্ভে বিলীন হয়েগেছে ফসলি জমি, খেলার মাঠ, কবরস্থানসহ বিভিন্ন স্থাপনা। এখনো ঝুঁকির মুখে মসজিদ, মাদ্রাসাসহ আশপাশের তিন-চারটি গ্রামের বসতঘর ও বিভিন্ন স্থাপনা। প্রশাসন ও পাউবো কর্মকর্তারা পরিদর্শন করে আশ্বাস দিলেও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এ অবস্থায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুফতি শহীদুল ইসলাম পলাশী, ভাদেরটেক দক্ষিণ পাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু হুরায়রা খান, ইউপি সদস্য শাহ পরাণ, চিকিৎসক হাবিবুর রহমান, আব্দুল মোতালেব, দিলোয়ার হোসেন, আব্দুল মান্নান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি