সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে
পৌর শহরের সুলতানপুর

গ্যাসের পাইপ লাইনে লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১৪:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩১:৪৪ পূর্বাহ্ন
গ্যাসের পাইপ লাইনে লিকেজ, দুর্ঘটনার আশঙ্কা
তানভীর আহমেদ ::
সুনামগঞ্জ পৌর শহরের সুলতানপুর এলাকায় জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের গ্যাস সরবরাহকারী একটি পাইপ লাইনে লিকেজ দেখা দিয়েছে। ফলে পাইপের ছিদ্র/ফাটল দিয়ে অনবরত গ্যাস নির্গত হচ্ছে। এতে আশপাশের এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভারী হয়ে উঠেছে। গ্যাস বাতাসের সাথে মিশে যেকোনো মুহূর্তে বিস্ফোরক মিশ্রণ তৈরি করতে পারে, এতে অনাকাক্সিক্ষত পরিস্থিতি আশঙ্কায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের সুনামগঞ্জ সরকারি কলেজ গেইট থেকে ডান দিকের সড়ক দিয়ে সুলতানপুর যাওয়ার মাঝপথে একটি ছোট ব্রিজের ওপর দিয়ে যাওয়া জালালাবাদ গ্যাস টিএ্যান্ডডি সিস্টেম লিমিটেডের এইটি পাইপের ছিদ্র দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে আশপাশের এলাকা তীব্র গ্যাসের গন্ধে ভারী হয়ে উঠেছে। এই ব্রিজের একপাশে বেশ কয়েকটি বহুতল ভবন ও ছোট দোকানপাটও রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই লিকেজটি নজরে এলেও এর দ্রুত সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। শিক্ষার্থীরাও এই পথ ব্যবহার করে স্কুল-কলেজে যাতায়াত করে। এতো ব্যস্ত একটি সড়কের পাশে গ্যাস পাইপের এমন বিপজ্জনক লিকেজ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। গ্যাসের তীব্র গন্ধের কারণে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেছেন।
এই পথ দিয়ে নিয়মিত চলাচল করেন নাহিদ আলম নামের একজন চাকরিজীবী। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সেতুর উপর দিয়ে যাওয়া গ্যাস পাইপ থেকে গ্যাস বের হচ্ছে। প্রচুর গন্ধ পাওয়া যায় এই রাস্তা দিয়ে গেলে। মনে হচ্ছে যেকোনো সময় বিস্ফোরণের মতো কিছু একটা ঘটে যাবে।
স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, নিয়মিত গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে গেলে নাক বন্ধ হয়ে যায়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহের পাইপের মেরামত করা হোক। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও তিনি আশঙ্কা করেন।

এ বিষয়ে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড সুনামগঞ্জের আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল হক বলেন, আমরা সরেজমিনে পরিদর্শন করে লিকেজের বিষয়টি নিশ্চিত হয়েছি। এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। ইতিমধ্যেই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিয়েছি এবং জরুরি ভিত্তিতে মেরামতের ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে, খুব শিগগিরই বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে এই লিকেজ মেরামত করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪