সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩৫:০০ পূর্বাহ্ন
বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নে সুনামগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

শুক্রবার (২৭ জুন) বিকেলে তিনি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সদর উপজেলার গৌরারং ইউনিয়ন ও বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং উপস্থিত জনতার সঙ্গে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। গণসংযোগকালে অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, ৩১ দফা শুধু বিএনপির দলীয় কর্মসূচি নয়, এটি জাতির মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমে একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমুখী অর্থনীতি - এই চারটি মূল স্তম্ভকে সামনে রেখেই এই কর্মসূচি রচিত হয়েছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই কর্মসূচিকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাঠে থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব। এর আগে তিনি বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর মাঠে অনুষ্ঠিত ‘নিয়ামতপুর ফুটবল টুর্নামেন্ট ফাইনাল’ খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং সেখানেও উপস্থিত হাজারো দর্শকের সামনে ৩১ দফা কর্মসূচি নিয়ে বক্তব্য দেন। গণসংযোগ ও সভাগুলোতে সুনামগঞ্জ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম