সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

চাঁদা না দেয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত : একজনের অবস্থা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৪১:৫৫ পূর্বাহ্ন
চাঁদা না দেয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত : একজনের অবস্থা আশঙ্কাজনক
স্টাফ রিপোর্টার::
চাঁদা না দেয়ায় দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে। হামলাকারীদের ছুরিকাঘাতে আহত আল-আমিন (৩৬) ও ইসমাইল (৩৪) পৌর শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা।

জানাযায়, ট্রাফিক পয়েন্টস্থ শহীদ মিনার এলাকায় দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছেন আল-আমিন ও ইসমাইলের ভাই বিল্লাল আহমদ। শহীদ মিনার এলাকায় ব্যবসা করতে হলে প্রতিদিন ২০০ টাকা চাঁদা দাবি করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সোহেল মিয়া। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত বৃহস্পতিবার কাপড় ব্যবসায়ী বিল্লাল আহমদকে মারধর করেন শহরের উত্তর আরপিননগরের বাসিন্দা সোহেল মিয়া ও তার ভাই ফল ব্যবসায়ী রয়েল। তাদের হামলায় আহত ব্যবসায়ী বিল্লাল আহমদ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী বিল্লালের অপর দুই ভাই আল-আমিন ও ইসমাইল ট্রাফিক পয়েন্ট এলাকায় গেলে পথ আটকে দাঁড়ান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সোহেল মিয়া ও তার ভাই রয়েলসহ কয়েকজন যুবক। এসময় উভয়পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে সোহেল ও তার লোকেরা আল-আমিন ও ইসমাইলের ওপর হামলা করে। তারা দুই ভাইকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে রেফার করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় আল-আমিন ও ইসমাইল নামের দুইজন হাসপাতালে আসনে। ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে রেফার করি। তার কোমরের পেছনে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আহত ব্যবসায়ী বিল্লাল মিয়া বলেন, আমি শহীদ মিনার এলাকায় ছোটখাটো কাপড়ের দোকানের ব্যবসা করি। সোহেল কিছুদিন যাবত আমার কাছে দৈনিক ২০০ টাকা চাঁদা দাবি করে আসছে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার আমাকে তারা মারধর করে। আজ সন্ধ্যায় আমার দুই ভাইয়ের ওপর তারা হামলা করে। আমার ছোটভাই ইসমাইলের অবস্থা সংকটাপন্ন। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করেছি। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা