সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

এইচএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ২০২ জন

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০২:৪৮:৪৮ পূর্বাহ্ন
এইচএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ২০২ জন
স্টাফ রিপোর্টার ::
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই পরীক্ষার হতে বোর্ডের অধীনে ৮২৪জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এমর মধ্যে সুনামগঞ্জে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ২০২ জন পরীক্ষার্থী। বৃহ¯পতিবার (২৬ জুন) বিকেলে সিলেট বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার দৈনন্দিন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনের জেলা ভিত্তিক তথ্য মতে, সুনামগঞ্জ ছাড়াও সিলেট জেলায় ৩২৩ জন, হবিগঞ্জ জেলায় ১৪৩জন, মৌলভীবাজার জেলায় ১৫৩জন পরীক্ষার্থী বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি সিলেট বোর্ডের অধীনে সকল কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া কোন পরীক্ষার্থী বা পরীক্ষক অসদুপায় অবলম্বনে বহিষ্কার হয়নি বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৮৮টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। যা দুপুর ১টা পর্যন্ত চলে। তাছাড়া করোনা ভাইরাস ও ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় বাংলাদেশ আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির নির্দেশনা অনুসারে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার আয়োজন করে বলে জানা গেছে। যা প্রত্যেক পরীক্ষার সময়ে কার্যকর থাকবে বলে বোর্ড সূত্র জানায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম