সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ সুনামগঞ্জে পরীক্ষার্থী ১২,৭২৮ জন

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:৪২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০১:৪২:৩০ পূর্বাহ্ন
এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আজ সুনামগঞ্জে পরীক্ষার্থী ১২,৭২৮ জন
স্টাফ রিপোর্টার :: আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সুনামগঞ্জ জেলার ১২,৭২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছেলে ৪ হাজার ৯০৩ জন ও মেয়ে ৭ হাজার ৩৭৯ জন। সিলেট শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট ৬৯ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। গত বছরের তুলনায় এ বছর সিলেটে পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ২৩৪। গত বছর সিলেটে পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১৬৫ জন। সিলেট শিক্ষাবোর্ড জানায়, এবছর বোর্ডের অধীনে ৩২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। ৮৮টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের তথ্যমতে, ৬৯ হাজার ৯৩১জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ১৫ জন ছেলে এবং ৪১ হাজার ৯১৬ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১২ হাজার ৯৮০জন, মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৭২৩জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৯ হাজার ২২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়াও জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এবছর সিলেট জেলায় পরীক্ষার্থী রয়েছেন ৩১ হাজার ১৬১ জন। তারমধ্যে ১৩ হাজার ২৫১ ছেলে ও ১৭ হাজার ৯১০ জন মেয়ে। মৌলভীবাজার জেলায় পরীক্ষার্থী ১৪ হাজার ২০৯ জন। তারমধ্যে ৫ হাজার ৩২৭ ছেলে ও ৮ হাজার ৮৮২ মেয়ে। হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৮৩৩ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৪ হাজার ৫৩৪ ও মেয়ে ৭ হাজার ২৯৯ জন। পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, আমরা নকলমুক্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশে সকল ধরনের প্রস্তুতি স¤পন্ন করেছি। আশা করি কোন ধরনের সমস্যা ছাড়ায় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে সকল ধরনের তথ্য দেওয়া হয়েছে। কেন্দ্রস¤পর্কিত সকল নির্দেশনাও কেন্দ্রগুলোতে দেওয়া হয়েছে। এছাড়াও সকল নির্দেশনা আমরা আমাদের ওয়েব সাইটে দিয়েছি। সার্বিক সহায়তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স