সুনামগঞ্জ , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্লাস্টিক দূষণ রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৯:২৪:২৩ পূর্বাহ্ন
প্লাস্টিক দূষণ রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
জিয়াউর রহমান ::
‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সুনামগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫।

মঙ্গলবার (২৫ জুন) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বে) মো. রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল।
আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সভায় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরিদর্শক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় প্লাস্টিক দূষণ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ সমগ্র জেলায় প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রশাসন, গণমাধ্যম, নাগরিক সমাজ ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তারা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

​​​​​​এছাড়া পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যত প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্লাস্টিক দূষণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি