সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০১:১৬:০৭ পূর্বাহ্ন
সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার
সুনামকণ্ঠ ডেস্ক :: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি সিইসির দায়িত্ব নেন কাজী হাবিবুল আউয়াল। তার কমিশনের অধীনেই ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে ২২ জুন দুপুরে ২৪ জনের নামে মামলা করে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ, সাবেক সিইসি কে এম নুরুল হুদার পাশাপাশি কাজী হাবিবুল আউয়ালকেও আসামি করা হয়। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লিখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলামও। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, তারা সে সময় ভয়-ভীতি দেখিয়ে ভোট স¤পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দ-নীয় ছিল, সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে ২৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে। হাবিবুল আউয়ালের আগে গ্রেপ্তার হন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। তাকে ২২ জুন সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স