সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:০৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৯:৩১:৫৪ পূর্বাহ্ন
‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। তিনি বিএনপি’র অঙ্গসংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বুধবার (২৫ জুন) দিনব্যাপী অ্যাডভোকেট নূরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালি বাজার, সদর উপজেলার লক্ষণশ্রী, কাঠইর ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় গণসংযোগ ও প্রচারাভিযানে অংশ নেন। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, “৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় রূপান্তরের রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।” এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি