সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
সড়ক দুর্ঘটনা

শান্তিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০১:০২:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৯:৩৩:২৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৫
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে পাথরবোঝাই ট্রাক, অটোরিকশা ও কয়েকটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার জয়কলস ব্রিজ সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (৫৭ ইবি)-এর শান্তিগঞ্জ ক্যাম্পের সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল (নম্বর: সুনামগঞ্জ-ল ১১-২১৫৫) এবং একটি অটোরিকসার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক (সিলেট ড-১১-২২৪২) মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে মোটরসাইকেল আরোহী টাঙ্গাইল জেলার বাসিন্দা আলী আকবর মিলন (৩০) গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর গ্রামের স্কুলছাত্র কামরুল ইসলাম (১৪), শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের শেখ সাদ (১১), জনি (১৪), মুরছালিন আহমদ (১৫) এবং মার্জিয়া বেগম (৩৩)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। নিহত মিলন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা