সুনামগঞ্জ , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই শাল্লার কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তীর প্রয়াণ, লোকসংগীতে রেখে গেলেন অনন্য অবদান বাড়িতে পুরুষশূন্যতার সুযোগে ৬ গরুসহ ৫০ লাখ টাকার মালামাল লুট ইউপি নির্বাচন আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের আরও ৩ নেতার যাবজ্জীবন ভাটির জনপদে ‘ভাইয়াফি কুস্তি’ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিবৃতি ফাটল-ভাঙনে বেহাল ধর্মপাশার কালীজানা সেতু, পারাপারে জীবনের ঝুঁকি নাব্যতা সংকটে রঙ্গারচরা-পাটলাই নদী খননের দাবিতে মানববন্ধন অনিয়ম ঢাকতেই এমপি নূরুলের বিরুদ্ধে ঠিকাদারের অভিযোগ তলবের পরও যাননি প্রকল্প এলাকায়, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প জামালগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যয় স্কুলে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন জগন্নাথপুরে সংঘর্ষে নিহত বেড়ে ২, গ্রেফতার ৪ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ, গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর দুই প্রতিবন্ধী সন্তান পেল হুইলচেয়ার

৭২ রোভার ও স্কাউট সদস্যকে সনদপত্র প্রদান

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:৪৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:৪৭:০৫ পূর্বাহ্ন
৭২ রোভার ও স্কাউট সদস্যকে সনদপত্র প্রদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন’-পরবর্তী ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে স্বেচ্ছাসেবীভাবে অংশগ্রহণকারী রোভার ও স্কাউট সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভার শাখার আয়োজনে জেলা স্কাউট ভবনে এই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা রোভার কমিশনার মো. নুরুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা রোভার স¤পাদক শেখ এটিএম আজরফ। এছাড়াও বক্তব্য দেন যুগ্ম স¤পাদক মো. রায়হান উদ্দিন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার দাস এবং সহকারী কমিশনার মো. আলমগীর। অনুষ্ঠানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সেবাদানকারী মোট ৭২ জন রোভার সদস্যকে সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকা-ে স্কাউট ও রোভারদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার

আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার