সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামালগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:৩৯:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:৩৯:১৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বঘোষিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনের পূর্বে সতর্কতা ও ¯œাতক/সমমান সংযুক্ত করার দাবি জানানো হয় কর্মসূচিতে। এছাড়াও ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা, পূর্ববর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. কাউসার বলেন, আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছি প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে। কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হচ্ছে না। বহু বছর ধরে অবহেলিত থেকে যাচ্ছি। তাই আমরা আজ অবস্থান কর্মসূচি পালন করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। সংগঠনের সাধারণ স¤পাদক রুহুল আমিন বলেন, ১৪তম গ্রেডের মতো মৌলিক দাবি বাস্তবায়ন না হলে স্বাস্থ্যখাতের মাঠ পর্যায়ে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি হতে পারে। সরকারকে আমরা অনুরোধ করছি দ্রুত আমাদের দাবি বাস্তবায়নের জন্য। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শামীম মিয়া, সহ সাধারণ স¤পাদক বিপ্লব সামন্ত, সাংগঠনিক স¤পাদক মো. সোহেল মিয়া, অর্থ স¤পাদক শামীম আহমদ, প্রচার স¤পাদক জায়েদ হাসান, স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রাকিবা খাতুন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স