সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

ছিন্নমূল মানুষের জন্য ‘ফল উৎসব’

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ১১:৩৬:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ১১:৩৬:৪২ পূর্বাহ্ন
ছিন্নমূল মানুষের জন্য ‘ফল উৎসব’
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে পথশিশু ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিশ্বজন’। মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে শতাধিক ছিন্নমূল মানুষ ও পথশিশুর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ফল উৎসব ২০২৫’। গ্রীষ্মের বাহারি মৌসুমি ফল- আম, জাম, লিচু, কাঠাল, পেয়ারা, আনারস ও লটকন দিয়ে রঙিন হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। ফলের এমন আয়োজন দেখে ছিন্নমূল মানুষদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। সংগঠনের সভাপতি মাহবুবা জেবা জানান, শহরের এই সুবিধাবঞ্চিত মানুষদের মৌসুমি ফলের স্বাদ দিতে এই আয়োজন করা হয়েছে। “সবাই যখন পরিবারের সঙ্গে ফলের আনন্দ ভাগ করে নেয়, তখন এই পথশিশু ও ছিন্নমূল মানুষগুলো থাকে উপেক্ষিত। তাদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য,” বলেন তিনি। সংগঠনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক বলেন, “বিশ্বজন” শুধু উৎসব আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং সারা বছরই পথশিশু ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে। আগের বছরগুলোর মতো এবারও শীতকালে পিঠা উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, কামরুজ্জামান কামরুল, কর্ণ বাবু দাস, নাজমুল ইসলাম, বাকি বিল্লাহ আখঞ্জি, ইমরান হোসেন, ইব্রাহিম মিয়া, আনহার সাকিব, লুৎফুর জামান রানা, রাব্বি, ফাতেমা রিফা, মমিনা নূর, অর্পা দাসসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স