সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

জামালগঞ্জে ৭ বারের ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের মৃত্যু

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৬:৩৬:২৯ অপরাহ্ন
জামালগঞ্জে ৭ বারের ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারের মৃত্যু ছবি: করুণা সিন্ধু তালুকদার- সুনামকন্ঠ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি বাংলার প্রাণ পুরুষ খ্যাত ফেনারবাঁক ইউনিয়নের সাবেক ৭ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বাবু করুনা সিন্ধু তালুকদার আর নেই।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ফেনারবাঁকের ছয়হারা গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীন এই জনপ্রতিনিধি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি  ৫ ছেলে, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। এদিকে করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুর খবরে উপজেলায় নেমে আসে শোকের ছায়া। মুহূর্তেই ছয়হারা গ্রামে নামে জনতার ঢল। সর্বস্তরের মানুষ প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভিড় করেন তাঁর বাড়িতে। অনেকে কান্নায় ভেঙে পড়েন।
মঙ্গলবার বিকেলে ছয়হারা গ্রামের শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রয়াত করুনা সিন্ধু তালুকদারের দ্বিতীয় ছেলে কাজল চন্দ্র তালুকদার বর্তমানে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

​​​​​​করুনা সিন্ধু তালুকদারের মৃত্যুতে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি