সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু চেলা ও মরা চেলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : পাউবো’র চিঠি, টাস্কফোর্সের অভিযানে জরিমানা বিশ্ব শিক্ষক দিবস পালিত, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুরক্ষার দাবি পূজার আর ১০ দিন, ৪৪৪ মণ্ডপে উৎসবের প্রস্তুতি শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুনীকে অপহরণের অভিযোগ পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব : জামায়াত আমির ইজারাবিহীন মরা চেলা নদীতে বালু লুটের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ইজারাবিহীন মরাচেলা নদীতে হাজারো ড্রেজারের তান্ডব, প্রতিদিন লুট হচ্ছে কোটি টাকার বালু সাঁতারে আঞ্চলিক পর্যায়েও জয়ী দিরাইয়ের আমেনা একজন আদর্শ চামচার বৈশিষ্ট্য:প্রফেসর মোঃ শাহাদত হোসেন ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন বর্মাউত্তর গ্রামের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জয়নগরে সর্বস্তরের এলাকাবাসীর জরুরি সভা ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙে উদ্ধার লেখালেখি কর্মশালায় জেলা প্রশাসক : লিখতে হলে পড়তে হবেই সুনামগঞ্জে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ শিক্ষাবিদ দীপক রঞ্জন দাশ প্রচারবিমুখ আলোকিত মানুষ সাত বছর ধরে রায় কার্যকরের অপেক্ষায় মা

শান্তিগঞ্জে সিএনজি ও প্রাইভেট কার সংঘর্ষে আহত ৫

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সিএনজি ও প্রাইভেট কার সংঘর্ষে আহত ৫
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর আঞ্চলিক সড়কের সিচনী পয়েন্ট এলাকায় সিএনজি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি সোমবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টায় ঘটেছে। স্থানীয়রা জানান, ওইদিন জগন্নাথপুর হতে ছেড়ে আসা ডাবর পয়েন্টগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো- খ-১১-৮৫১৪) সাথে পাগলা বাজার হতে ছেড়ে আসা আক্তাপাড়াগামী একটি সিএনজি গাড়ির (সুনামগঞ্জ থ-১১-১৯৮৯) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। সিএনজি গাড়ি চালক শান্তিগঞ্জ উপজেলার পাগলা নবীনগর গ্রামের চানফর আলীর পুত্র তছকির আহমদ (২২), সিএনজির যাত্রী দরগপাশা রসুলপুর গ্রামের আনফর আলীর ছেলে মাসুম আহমদ (৪০), একই গ্রামের মৃত হাজী আব্দুন নুরের পুত্র আব্দুল্লাহ, দরগাপাশা গ্রামের হাবিবুর রহমানের ছেলে নুর আলী (৩০) ও ছাতক থানার দোলারবাজার এলাকার মনফর আলীর ছেলে আলমগীর হোসেন (৩০) গুরুতর আহত হন। অপরদিকে প্রাইভেটকার যাত্রী ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার মৃত লিছু মিয়ার ছেলে রুবেল মিয়া (৪৫) ও শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ গ্রামের মৃত আলা উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (১৯) আহত হন। এসময় তাদেরকে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনায় সিএনজি গাড়ির যাত্রীদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনার পরপর প্রাইভেটকারের চালক পালিয়ে যায়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আকরাম আলী জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি গাড়ি ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রিয়জন হয়ে উঠুন : শিক্ষকদের প্রধানমন্ত্রী