সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৭:৫১:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার কংগ্রেস) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত কংগ্রেসে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য দেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। কংগ্রেসে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষক জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাবেক ইউপি সদস্য ও কৃষক মকবুল হোসেন। এর আগে দুপুর সাড়ে ১২টায় কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি