সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন

দোয়ারাবাজারে দিনব্যাপী কাব কার্নিভাল

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১২:০৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১২:০৫:৪৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দিনব্যাপী কাব কার্নিভাল
দোয়ারাবাজার প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস দোয়ারাবাজার উপজেলার আয়োজনে সোমবার (২৩ জুন) দোয়ারাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটস সভাপতি অরূপ রতন সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশু-কিশোরদের নৈতিক শিক্ষা, নেতৃত্ব গুণাবলী ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতে স্কাউট আন্দোলনের ভূমিকা অপরিসীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কুমার দাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ এবং দোয়ারাবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস দোয়ারাবাজার উপজেলা কমিশনার কাজী শাহজাহান মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউট লিডার পাভেল আহমদ। কার্নিভালে উপজেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব স্কাউট ও ২৮ জন ইউনিট লিডার অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে শারীরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, সঙ্গীত পরিবেশনা, স্কাউট শপথ পাঠসহ বিভিন্ন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কাব লিডার কুরবান আলী, কোষাধ্যক্ষ আব্দুর রশীদ, মাস্টার আবদুল মান্নান, জিল্লুর রহমান, নুরুল আমিন, তুলসী রাণী দে প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা