সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

মধ্যনগরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোর-কিশোরী

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৫০:১০ পূর্বাহ্ন
মধ্যনগরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোর-কিশোরী
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের কিশোর-কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের তৎপরতায় শনিবার (২১ জুন) রাতে এই বাল্যবিবাহটি বন্ধ হয়েছে। উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা ওই দুইজন কিশোর-কিশোরীর বাল্যবিবাহের আনুষ্ঠানিকতা শনিবার রাত ১০টার দিকে গোপনে স¤পন্ন হওয়ার কথা ছিল। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় স্থানীয় গণমাধ্যমকর্মীর কাছ থেকে এই বাল্যবিবাহের আয়োজনের খবরটি জানতে পেরে শনিবার রাত নয়টার দিকে তাঁর নির্দেশে এক জনপ্রতিনিধি ওই কিশোর-কিশোরীর গ্রামে যান এবং বাল্যবিবাহের কুফল ও বাল্যবিবাহ অপরাধ এমনটি বুঝিয়ে বলার পর কিশোর-কিশোরীর বাবা-মা বাল্যবিবাহটি বন্ধ করতে সম্মত হন। ওই কিশোর-কিশোরীর বাবা-মা ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে তারা অঙ্গীকার করেন। ইউএনও উজ্জ্বল রায় বলেন, এই বাল্যবিবাহটি বন্ধ হলেও এ নিয়ে উপজেলা প্রশাসনের নজরদারি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স