সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগাম বন্যা পরিস্থিতির আশঙ্কা : হাওরের পাকা ধান দ্রুত কর্তনের অনুরোধ বোরো চাষে বাড়তি খরচ, ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষক ডিজেল সংকটে বেড়েছে হারভেস্টারের ভাড়া, বিপাকে হাওরাঞ্চলের কৃষক এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অতিরিক্ত দামে তেল বিক্রি : ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা

আবু সুফিয়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন
আবু সুফিয়ান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খিরধরপুর গ্রামের নৌ-শ্রমিক আবু সুফিয়ান হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্থানীয় সাতগাও নতুন বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ১৪/১/২৪ তারিখে মো. আবু সুফিয়ান (২০) রাত ৯টায় টিফিন বক্সে খাবার নিয়ে তাহিরপুর উপজেলার লাউড়েরগড় যাদুকাটা নদীতে কাজের উদ্দেশ্য রওয়ানা হন। কিন্তু রাতে সে ঘরে না ফেরায় অনেক জায়গায় তার খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি। পরে ভোর বেলা তার সহকর্মী সৈকত মিয়া আবু সুফিয়ানের পরিবারকে মোবাইল ফোনে জানায় ফতেপুর ইউপির লখা ব্রিজ পয়েন্টের আনোয়ারপুরগামী রাস্তার লখা ব্রিজের উত্তর পাশে খালি জায়গায় তার লাশ পড়ে আছে। আমরা আবু সুফিয়ানের খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানাই। আগামী এক মাসের মধ্যে যদি খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনা হয় তাহলে কঠোর আন্দোলনে যাবো আমরা। নিহতের বাবা মো. আলী আহম্মদ বলেন, আমার ছেলে একজন নৌ-শ্রমিক। সে প্রায়ই কাজের উদ্দেশে তাহিরপুর থানাধীন লাউড়েরগড় যাদুকাটা নদীতে যেত। ঘটনার রাতে সে টিফিন বক্সে খাবার নিয়ে কাজের উদ্দেশ্যে যাদুকাটা নদীতে রওয়ানা হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। ভোর রাতে খবর পাই আমার ছেলের লাশ ব্রিজের নিচে পড়ে আছে। আমি আবু সুফিয়ানের খুনীদের ফাঁসি চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শাহাব উদ্দিন সাবু, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাবুল করিম, বাবলু আজাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনসার উদ্দিন, আবুল কাসেম, আনোয়ার হোসেন, সমাজসেবক হুমায়ুন কবির, মুজিবুর রহমান, রাজু মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কাদির, আব্দুল আওয়াল, নাহিদ হাসান, আলম মিয়া, কবির হোসেন, খোকন মিয়া, বেলায়াত হোসেন, দেলোয়ার মিয়া, বদরুজ্জামান, আশরাফুল হক প্রমুখ। আবু সুফিয়ান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মশিউর রহমান জানান, তদন্ত কার্যক্রম শেষ করে আগামী মাসে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স