সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নুরুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১২:০৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১২:০৬:১৪ পূর্বাহ্ন
বিএনপি’র ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নুরুলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ-০৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

রবিবার (২২ জুন) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। কর্মসূচির অংশ হিসেবে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল দিনব্যাপী সুরমা ও জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং তাদের সঙ্গে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় তিনি জনগণের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এই ৩১ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। গণসংযোগকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি দেশের বর্তমান সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য একটি সুদূরপ্রসারী ও যুগান্তকারী পদক্ষেপ। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের সকল স্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং একটি শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। গণসংযোগকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান আকবর আলী, সদস্য মোনাজ্জির হোসেন সুজন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাকর্মী অ্যাডভোকেট নুরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগকালে সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বিএনপি নেতাকর্মীদের সাথে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এলাকাবাসী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে স্বাগত জানান এবং তার এই জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এই গণসংযোগ কর্মসূচি ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪