সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১১:৩৪:৫৫ অপরাহ্ন
বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের উন্নয়ন, সম্ভাবনা বিষয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার বীরগাঁও পূর্বপাড়া যাত্রী ছাউনিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন। নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম ডা. রাসেল আহমদ, মাহমুদ নূর, সাবেক মেম্বার মো. ইসকন মিয়া, বিশিষ্ট মুরব্বী ওয়াজনুর উল্লা প্রমুখ। এসময় বীরগাঁও গ্রামের কয়েস উদ্দিন, জুমার আহমদ, জমির উদ্দিন, তজদুল মিয়া, মিচ্ছু মিয়া, সামিজুল হক ও কাসেম আহমদসহ পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আকবর আলী। নাগরিক সমাবেশে সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসী সব কিছু থেকে বঞ্চিত। কিছু রাজনীতিবিদ নিজের এলাকাকে প্রাধান্য দিয়ে বীরগাঁও তথা পূর্ব বীরগাঁও ইউনিয়নকে পিছিয়ে রেখেছেন। উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতির পাশাপাশি রাজনীতির দিক দিয়েও পিছনে আমাদের ইউনিয়ন। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি কমিটি করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। এজন্য সবার আন্তরিকতা দরকার। আজকের নাগরিক সমাবেশের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো কিভাবে আমাদের ইউনিয়নের উন্নয়নসহ সার্বিক বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর ঘরে বসে থাকার সময় নেই। এখনই আমাদেরকে অধিকার সচেতন হবে। এই মুহূর্তে ঐক্যের কোন বিকল্প নেই। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা