সুনামগঞ্জ , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক

জামালগঞ্জে বিএনপি’র কর্মী সমাবেশ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১১:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:১০:৩৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে বিএনপি’র কর্মী সমাবেশ
জামালগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জামালগঞ্জ উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে লক্ষ্মীপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমানের সভাপতিত্বে প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক ও দ্বিতীয় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার, এমদাদুল হক আফিন্দী, এডভোকেট শাহিনুর রহমান, জুলফিকার চৌধুরী রানা, ফজলুল কাদের চৌধুরী, নবী হোসেন, নুরে আলম ফরায়েজী, সামছুজ্জামান ধন মিয়া, আলী আক্কাস মুরাদ, গোলাম রব্বানী আফিন্দী, ইকবাল হাসান তালুকদার, সাজ্জাদ মাহমুদ তালুকদার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে উপজেলা নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শ বিএনপির সকল নেতাকর্মীদের ধারণ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বিএনপিকে সারা বাংলাদেশে জনপ্রিয় করেছে। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শীঘ্রই গঠন করা হবে উপজেলার ৬টি ইউনিয়ন কমিটি। বিগত দিনে জেল-জুলুম, মামলা-হামলার স্বীকার যারা হয়েছেন তারা কমিটিতে অগ্রাধিকার পাবেন। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন কমিটিতে তাদের মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগের দোসরকে কমিটিতে স্থান দেওয়া হবেনা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ড কমিটি শক্তিশালীভাবে গঠন হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, এর আগে সাচনা বাজার, বেহেলী, ফেনারবাঁক, জামালগঞ্জ উত্তর ও ভীমখালী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ