সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১০:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১০:৪৫:৪০ অপরাহ্ন
তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এনিয়ে এই গ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামে ফজলু মিয়া ও জহুর আলমের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হোসেনপুর গ্রামের ফজলু মিয়ার ভাতিজা সোলেমান মিয়ার সাথে একই গ্রামের জহুর আলমের মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ তিন বছর এই স¤পর্কের পর গত বছরের ডিসেম্বর মাসে জহুর আলমের মেয়ে সোলেমানের বাড়িতে গিয়ে ওঠেন। পরে ছেলে পক্ষের লোকজন মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দেন। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে ছেলে ও মেয়ে গোপনে পালিয়ে বিয়ে করে সংসার করছিল। এর মধ্যে মেয়ের বাবা মেয়ে অপহরণ, ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে পুলিশ মেয়েকে র‌্যাবের সহযোগিতার ভৈরব থেকে উদ্ধার করে আর ছেলেকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। এর জের ধরে মেয়ের পরিবার ছেলের পরিবারে হামলা চালায়। এরপর ছেলের পরিবার মেয়ের পরিবারেও হামলা চালায়। ৫-৬ বার পাল্টাপাল্টি হামলা চলে। এ নিয়ে দু’পক্ষে দুটি মামলা চলমান রয়েছে। এই বিরোধের জের ধরে আবারও শনিবার দুপুরে দু’পক্ষ দেশীর অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পাল্টাপাল্টি হামলা চলাকালে বসতবাড়ি ভাঙচুর হয়। এছাড়া দুটি বাড়িতে আগুন দেয়া হয়। খবর পেয়ে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪