সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল-সমাবেশ
সুনামকন্ঠ ডেস্ক:: ইরানে ইসরায়েলি হামলাসহ অব্যাহত গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদী কর্মসূচিতে বলা হয়, আন্তর্জাতিক নিয়মকানুন-বিধিবিধান লঙ্ঘন করে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্র ইসরায়েল বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি। এ অবস্থায় মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রথমে প্রতিবাদী সমাবেশ হয়। পরে বিক্ষোভ মিছিল করা হয়। প্রতিবাদী কর্মসূচির আয়োজক ছিল খেলাফত মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। এ ছাড়া কয়েকটি সংগঠন কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। তিনি বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। এক সপ্তাহ ধরে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। ইরানের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে। আরববিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়াতে হবে। আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব আরও তীব্রভাবে দিতে হবে বলে মন্তব্য করেন আহমদ আবদুল কাদের। তিনি বলেন, এই অবৈধ রাষ্ট্র শান্তিকামী মানুষের জন্য হুমকি। ইসরায়েলের পক্ষে যারা ভূমিকা পালন করবে, তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায়, তাদের পতন অনিবার্য। সমাবেশে সভাপতিত্বে করেন খেলাফত মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সল, আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি