সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

৪৬ স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না কাঙ্খিত সেবা

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৮:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৯:১২:৫৪ পূর্বাহ্ন
৪৬ স্বাস্থ্যকেন্দ্রে মিলছে না কাঙ্খিত সেবা
জাহাঙ্গীর আলম ভূইয়া ::
সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলের সাধারণ মানুষের জন্য নির্মিত ৪৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্র কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বম্ভরপুরসহ জেলার ১২টি উপজেলার এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোর বেশিরভাগই কেবল ভবন হিসেবে দাঁড়িয়ে আছে। চিকিৎসক নেই, নেই ঔষধ, নেই প্রয়োজনীয় জনবল। ফলে হাজার হাজার দরিদ্র মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয়রা বলছেন, এসব ভবন এখন জনসেবার নয়, বরং ভেঙে পড়া প্রতিশ্রুতির প্রতীক। চিনাকান্দি গ্রামের জামীলা বেগমের আক্ষেপ- আমরা গরীব, যদি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি চিকিৎসা আর ঔষধ পেতাম, তাহলে অন্তত বাঁচার একটা সুযোগ হতো। জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক ইউনিটে এক দশকেরও বেশি সময় ধরে কোনো জনবল নেই। কোথাও মিডওয়াইফ দিয়ে সীমিত সেবা চালানো হচ্ছে, আবার অনেক কেন্দ্র একেবারেই পরিত্যক্ত। বাদাঘাট ইউনিয়নের বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার বলেন, “স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু সেবা নেই -এটা দুঃখজনক।” বিশ্বম্ভরপুরের গোবিন্দনগর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল হাসান বলেন, এখানে মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও নেই। আমি একাই সেবা দিচ্ছি, তবে জনবল সংকট চরম। তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুদ্দিন আহমদ জানান, বারবার জানালেও কোনো সমাধান আসছে না। বিশ্বম্ভরপুর উপজেলার কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমি একাই চারটি উপজেলার দায়িত্বে আছি- চিকিৎসক ও কর্মকর্তার সংকট দুটোই আছে।
সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ শূন্য থাকায় সিলেট বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী