সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ব্যাংক খাত সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:৪১:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:৪১:০১ পূর্বাহ্ন
ব্যাংক খাত সংস্কারে ৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের ব্যাংকিং খাতকে স্থিতিশীল এবং সংস্কার করতে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার ৫০ কোটি ডলারের নীতিনির্ভর ঋণ অনুমোদন করেছে দাতা সংস্থাটি। এডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘স্ট্যাবিলাইজিং অ্যান্ড রিফর্মিং দ্য ব্যাংকিং সেক্টর প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ১)-এর আওতায় এই ঋণ দেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো- ব্যাংক খাতে করপোরেট সুশাসন জোরদার, বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানো এবং উচ্চমাত্রার খেলাপি ঋণ দ্রæত সমাধানে পদক্ষেপ গ্রহণ। সংস্থাটি বলছে, এসব সংস্কারের মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং মানদন্ড পূরণের পথ তৈরি হবে এবং সম্পদের গুণগত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত হবে। এডিবির প্রধান আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, বাংলাদেশের ব্যাংক খাতে দুর্বল সম্পদ মান, সীমিত তারল্য এবং আর্থিক মধ্যস্থতার ঘাটতি রয়েছে। ফলে আর্থিক অন্তর্ভুক্তি বাধাগ্রস্ত হচ্ছে। এডিবির এ কর্মসূচি নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বাড়াবে, ব্যাংকিং খাতে মূলধন জোগান দেবে এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন নিশ্চিত করবে। তিনি আরও বলেন, ব্যাংক খাতের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এর ডিজিটাল অবকাঠামো উন্নয়ন করা জরুরি। এতে দীর্ঘমেয়াদি অর্থায়ন সহজ হবে এবং সাধারণ মানুষও স্বল্প খরচে ব্যাংকিং সেবা পাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে বহু মানুষ এখনো মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। কারণ, ব্যাংক খাত মূলত শিল্প খাত ও উচ্চ জামানতধারী গ্রাহকদের কেন্দ্র করে পরিচালিত হচ্ছে। ফলে প্রচলিত ব্যাংকিং সেবার বাইরে রয়ে গেছে অনেক মানুষ। নতুন এ কর্মসূচির আওতায় ব্যাংকিং খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল করা হবে। উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির সদস্য সংখ্যা ৬৯। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। সংস্থাটি এই অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সহনশীল উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী