সুনামগঞ্জ , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি বাড়ছে নদ-নদীর পানি, পাহাড়ি ঢলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত শ্রীরামচন্দ্রের বিগ্রহের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

ভূমি সেবায় গতিশীলতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:৩৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:৩৯:১১ পূর্বাহ্ন
ভূমি সেবায় গতিশীলতা বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ভূমি সেবা কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। কর্মশালায় ভূমি বিষয়ক বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ভূমি সেবার মান উন্নয়নে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক সকলের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং প্রাপ্ত সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। ভূমি সেবা গ্রহীতাদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রক্রিয়াগুলোর পর্যালোচনা এবং নতুন কৌশল নির্ধারণই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য। অনুষ্ঠিত সেমিনারে ভূমি সেবার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ভূমি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ট্রেজারি শাখা, রেকর্ডরুম শাখা, আর এম শাখা) শারমিন বেগম, সহকারী কমিশনার (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান শাখা, পরিবেশ ও বন শাখা, জলবায়ু পরিবর্তন সেল) নাসরিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ শাখা, মিডিয়া সেল) শাহীনুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ