সুনামগঞ্জ , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই” প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজনে সভা ২৮ জুলাই থেকে নৌ-পরিবহন ধর্মঘটের ঘোষণা শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা-শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:২৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:৫৫:৫৯ পূর্বাহ্ন
ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে উপজেলা/ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম সালাহ উদ্দিন নাগরী।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায়-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। আধুনিক ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে বলে মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠিত এই কর্মশালায় ভূমি ব্যবস্থাপনার সর্বশেষ আইন ও নীতিসমূহ, ডিজিটাল ভূমি সেবার ব্যবহার, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ভূমি অফিসের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীরা ভূমি সেবার মান উন্নয়নে তাদের মতামত ও প্রশ্ন উত্থাপন করেন এবং প্রধান অতিথি ও সভাপতির কাছ থেকে দিকনির্দেশনা লাভ করেন।

এসময় ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ, যেমন- নামজারি, জমা-খারিজ, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ব্যবস্থাপনা, অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা, ইত্যাদি বিষয়গুলোতে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো। ভূমি সংক্রান্ত নতুন আইন, বিধিমালা, পরিপত্র ও নীতিমালার বিষয়ে তাঁদেরকে অবহিত করা এবং এগুলোর সঠিক প্রয়োগ শেখানো। ভূমি ব্যবস্থাপনার ডিজিটাল প্রক্রিয়া, যেমন- অনলাইন নামজারি আবেদন, ই-পর্চা, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, ইত্যাদি বিষয়ে তাঁদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে সেবা দিতে পারেন। প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ভূমি অফিসের সেবার মান উন্নত করা, যাতে সাধারণ মানুষ সহজে এবং স্বচ্ছতার সাথে ভূমি সংক্রান্ত সেবা পান। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা, যাতে দুর্নীতির সুযোগ কমে এবং জনবান্ধব ভূমি প্রশাসন নিশ্চিত হয়। ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং তাদের জিজ্ঞাসার উত্তর দিতে কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি ভূমি সেবার মান উন্নয়নে অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আধুনিক ভূমি ব্যবস্থাপনার সাথে পরিচিত হবেন এবং জনগণের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে সক্ষম হবেন।
প্রধান অতিথির বক্তব্যে এ.জে.এম সালাহ উদ্দিন নাগরী ভূমি সংস্কার বোর্ডের পক্ষ থেকে ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ এবং ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ট্রেজারি শাখা, রেকর্ডরুম শাখা, আর এম শাখা) শারমিন বেগম, সহকারী কমিশনার (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান শাখা, পরিবেশ ও বন শাখা, জলবায়ু পরিবর্তন সেল) নাসরিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা (সাধারণ শাখা, মিডিয়া সেল) শাহীনুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ

নির্মাণের ৬ বছরেই নষ্ট ৮ খাদ্যগুদামের ছাদ