সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন : দুটি নৌকা ও বালু জব্দ, গ্রেফতার ১৬

  • আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৮:০৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৮:০৭:২৫ পূর্বাহ্ন
মধ্যনগরে অবৈধভাবে বালু উত্তোলন : দুটি নৌকা ও বালু জব্দ, গ্রেফতার ১৬
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার খালিশাকান্দা গ্রাম সংলগ্ন গুমাই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৬জনকে বৃহ¯পতিবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে মধ্যনগর থানা-পুলিশ। এ সময় ৩৭০ ঘনফুট বালু ও দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খালিশাকান্দা গ্রাম সংলগ্ন গুমাই নদীতে অবৈধভাবে চারটি ড্রেজার মেশিন বসিয়ে গত মঙ্গলবার সকাল থেকে পাশের নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ২৫ থেকে ৩০জন ব্যক্তি সেখান থেকে অবৈধভাবে বালু তুলে তা অন্যত্র বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযান টের পেয়ে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন মিলে চারটি খননযন্ত্র সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। অভিযানের সময় গুমাই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ৩৭০ ঘনফুট বালু ও দুইটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিউরী গ্রামের আব্দুল বাতেন (৫০), রেজওয়ান (২৫), সুজন মিয়া (৩২), জয় মিয়া (২৩), রাজিবপুর গ্রামের আসলাম মিয়া (৩০), জনিতপুর গ্রামের রানা মিয়া (২৫), পারা বাজিতপুর গ্রামের জসীম উদ্দিন (২৯), নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নল্লাপাড়া গ্রামের সাগর মিয়া (২৪), হাবিবুর রহমান (৪০), মনির হাসান (২৭), ফিরোজ মিয়া (২২), শফিকুল ইসলাম (২৭), রাকিবুল হাসান (১৯), ওয়াসিম (১৯), সাগর মিয়া (১৯), রুমান মিয়া (১৯)-কে গ্রেফতার করা হয়। মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, এ ঘটনায় থানার এসআই আলমগীর ইসলাম বাদী হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুয়ায়ী ১৬জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। আসামিদেরকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু