সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না’ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১০:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১০:০৭:৩১ পূর্বাহ্ন
‘কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না’ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি: সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ স¤পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে জ্বালানী উপদেষ্টা কর্তৃক ‘কেয়ামত পর্যন্ত সিলেটবাসী গ্যাস পাবে না’ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বুধবার (১৮ জুন) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি ও খনিজ স¤পদ উপদেষ্টা ফাওজুল কবির খান সম্প্রতি সিলেট সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে সিলেটবাসীর প্রতি ভ্রুক্ষেপ করে বলেন, সিলেট বিভাগবাসী কেয়ামত পর্যন্ত অপেক্ষা করে গ্যাস সংযোগ পাবে না। এসময় বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান নদী থেকে পাথর ও বালি উত্তোলন বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট বিভাগের গ্যাস প্রথমে সিলেট বিভাগের বাসিন্দাদের ও সিলেট বিভাগের শিল্প অঞ্চলে সংযোগ দেওয়ার পর অতিরিক্ত গ্যাস অন্য জায়গায় বা জাতীয় গ্রীড লাইনে দিলে সিলেট বিভাগবাসীর আপত্তি নেই। কিন্তু সিলেটবাসীকে অবজ্ঞা করে এ ধরনের কথা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। বন ও পরিবেশ উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সিলেটের পাথর কোয়ারির সাথে জড়িত রয়েছেন লক্ষ লক্ষ শ্রমিক। তাদের বিকল্প কর্মসংস্থান না করে এই সিদ্ধান্ত সিলেট বিভাগের দিনমজুর বারকি শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। নদী থেকে পাথর ও বালি উত্তোলন করলে নতুন পাথর ও বালি এসে পরিপূর্ণ হয়। এতে নদীর কোন ক্ষতি হয় না। বছর বছর ধরে সিলেট বিভাগের এই গরিব বারকি শ্রমিকেরা এই পেশার সাথে জড়িত। তাই উপদেষ্টার এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আন্দোলনকারী বারকি শ্রমিক ও স্থানীয় জনতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি