সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার মাছ নিধন, থানায় মামলা দায়ের

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৫৭:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন
পুকুরে বিষ প্রয়োগে ২০ লক্ষ টাকার মাছ নিধন, থানায় মামলা দায়ের
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার শিকার হয়েছেন এক মৎস্যচাষি। দুর্বৃত্তদের বিষ প্রয়োগে পুকুরের সব মাছ মারা গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অন্যান্য মৎস্যচাষিরাও আতঙ্কে রয়েছেন। স্থানীয় লোকজন মনে করছেন, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতা থেকেই কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানাযায়, উপজেলার বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মৎস্যচাষি মো. ফজরুল ও উত্তর ইউনিয়নের মাছ ব্যবসায়ী মো. কালা মিয়া যৌথভাবে মৎস্য চাষের আশায় চলতি বছরের শুরুতে ২ বছরের জন্য রহিমাপুর গ্রামে ৩ লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে একটি পুকুর ভাড়া নেন। পরে ওই পুকুরে প্রায় দেড় লক্ষ টাকার পোনামাছ চাষ করা হয়। এরপর থেকেই মাছগুলোর খাবার ও পাহারাদারসহ রক্ষণাবেক্ষণে প্রায় ২০ লক্ষ টাকা খরচ করেন তারা।
গত রবিবার গভীর রাতে পুকুরের দায়িত্বে থাকা আনোয়ার আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম ভাঙলে পুকুর পাড়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের দেখতে পান। একটু কাছে গিয়ে তারা পরিচয় জানতে চাইলে দৌড়ে পালিয়ে যান অজ্ঞাতনামা ব্যক্তিরা। পরদিন সকালে আনোয়ার আলী ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে পানির উপর ভেসে উঠেছে। এসময় ইদুর নিধনের বিষ পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় পুকুরে ভাসছে দেখতে পান।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী মো. ফজরুল জানান, আমাদের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারাই এধরণের কাজ করেছে এটি তদন্ত করে তাদেরকে সুষ্ঠু বিচারের আওতায় দেখতে চাই।
পুকুরের আরেক অংশীদার ক্ষতিগ্রস্ত মো. কালা মিয়া জানান, আমার সারা জীবনের মাছ ব্যবসা করে যা আয় করেছিলাম। তার সবটুকু দিয়েই এই পুকুরে মাছ চাষ করেছি। অনেক স্বপ্ন ছিল পুকুরটি নিয়ে। কিন্তু বিষ প্রয়োগে আমাদেরকে একেবারে অর্থনৈতিকভাবে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি