সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

‘গোলাপির বিয়ে’ নাটকে অভিনয় করলেন সুনামগঞ্জের নূর

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৮:৫৫:২৭ পূর্বাহ্ন
‘গোলাপির বিয়ে’ নাটকে অভিনয় করলেন সুনামগঞ্জের নূর
স্টাফ রিপোর্টার :: সিলেটের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের সাথে এই প্রথমবার নাটকে অভিনয় করলেন সুনামগঞ্জের গণমাধ্যমকর্মী মোহাম্মদ নূর। সম্প্রতি তরুণ লেখক খালেদ উসমানীর রচনা ও পরিচালনায় ‘গোলাপির বিয়ে’ নাটকের দৃশ্য ইতিমধ্যে ধারণ সম্পন্ন হয়েছে। জানাযায়, এই নাটকে একজন সুন্দরী মেয়ে কিভাবে চা বিক্রি করে সংসারের হাল ধরে রেখেছেন। তবে তিনি দেখতে অনেক সুন্দর হলেও চেহারা কালো করে রাখতেন খারাপ লোকের দৃষ্টি থেকে রেহাই পেতে। তারপরেও গ্রামের দুষ্টু লোকদের দৃষ্টি থেকে রেহাই পেতেন না সেই গোলাপি। অবশেষে নাটকের অন্যতম চরিত্রে বাক প্রতিবন্ধী দিনমজুর রমজানের কপালে জুটে সেই চা বিক্রেতা গোলাপি। এভাবে অসংখ্য গল্প নিয়ে সাজানো হয়েছে এই নাটক। ‎অন্যদিকে সুনামগঞ্জের পরিচিত মুখ মোহাম্মদ নূরকেও দেখা যাবে এই নাটকে। তার দেখা মিলবে ভিন্ন এক চরিত্রে, যেখানে তিনি সারাদিন ললিপপ, চকলেট খেয়ে ঘুরে বেড়ান গ্রামে। এক পর্যায়ে সবাই তাকে ‘চকলেট মিলন’ নামেই ডাকে। নাটকে তিনি এক এনজিওর কর্মকর্তা মেয়ের প্রেমে পড়ে যায় তবে লাজ শরমে বলতে পারেন না। তবে এরও এক সুন্দর অবসান ঘটবে এই নাটকে। মোহাম্মদ নূর বলেন, আমার জীবনের এই প্রথম একজন গুণী মানুষের নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। এই নাটকের যাত্রা শুরু করে ভবিষ্যতে আরো নাটকে অভিনয় করার ইচ্ছা আমার মনে জেগে উঠেছে। এই নাটকে শুটিং করার সময় লক্ষ করেছি পরিচালকের অনেক দক্ষ ও মেধা শ্রম দিয়েও প্রচ- গরমেও তিনি কিভাবে আর্টিস্টদের দিকনির্দেশনা দিয়েছেন। আর নাটকে থাকা প্রত্যেক অভিনয় শিল্পীরা খুবই চমৎকার পারফরম্যান্স করেছেন। তিনি আরও বলেন, এই নাটকের অভিনেতা-অভিনেত্রী প্রত্যেকেই সিলেটের জনপ্রিয় মুখ। তাঁরা খুব বিনয়ী ও অভিজ্ঞ। যদিও তাদের মাঝে আমি একমাত্র নতুন ছিলাম। তাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমি সত্যি মুগ্ধ হয়েছি। ‎নাটকের নির্মাতা খালেদ উসমানী বলেন, আমার লেখা ও নাটক নির্মাণে সব সময় দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এই নাটকেও প্রধান একটি চরিত্রে একটি দরিদ্র পরিবারের মেয়ে গোলাপি’র জীবন সংগ্রাম নিয়ে তুলে ধরা হয়েছে। আমি ধন্যবাদ জানাই যারা এই নাটকে অভিনয় করেছেন। বিভিন্ন আর্টিস্ট আমাকে সহযোগিতা করেছেন। যারা ক্যামেরায় ছিল, মেকআপ দিকনির্দেশনা ছিল সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশাবাদী এই নাটক রিলিজ হওয়ার পরে লাখো মানুষের মন স্পর্শ করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা