সুনামগঞ্জ , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

জামালগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ছানি অপারেশন কর্মসূচী

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৫৬:০৭ অপরাহ্ন
জামালগঞ্জে বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ছানি অপারেশন কর্মসূচী
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর অর্থায়নে এবং জনতা চক্ষু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ভাটিবৃন্ত ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (১৭ জুন) জামালগঞ্জের দারুল হুদা হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী আব্দুর রব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বীন বারি। মহসিন কবিরের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ, জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান টিপু এবং সমাজসেবা সংগঠন ‘দেশ-প্রবাস’-এর সভাপতি নুরুল হক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, "দৃষ্টি" শীর্ষক এই কর্মসূচির মূল লক্ষ্য হল গ্রামের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দৃষ্টি ফিরিয়ে আনা। সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন সেবা প্রদান করা হচ্ছে, যা অনেকের জন্য এক আশীর্বাদস্বরূপ। উল্লেখ্য, অপারেশন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সুনামগঞ্জ জেলার মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার জনতা চক্ষু হাসপাতালে। ডাচ্-বাংলা ব্যাংকের এমন মহতী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি

গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি