সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
বিএনপি নেতার ওপর হামলা

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার, যুবদলের দুইজনকে কারণ দর্শানোর নোটিশ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩২:২০ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার, যুবদলের দুইজনকে কারণ দর্শানোর নোটিশ
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর ওপর হামলার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীকে বহিষ্কার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির দুইজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা যুবদলের যে দুইজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য চন্দন খান। গত ২৩ মে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো হামলার শিকার হন। বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ মে বিকেল তিনটার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভা ছিল। ওই সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টোর অভিযোগ, দলীয় কার্যালয়ে ঢোকার আগে উপজেলা পরিষদের সামনের সড়কে তিনি হামলার শিকার হন। উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারীর নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য চন্দন খান তার ওপর এই হামলা চালান। এক পর্যায়ে তিনি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে নিজেকে রক্ষা করেন।
এছাড়া গত ১৩ মে বিকেলে উপজেলা পরিষদ এলাকায় অভিযুক্তরা হামলার চেষ্টা করলে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও যুগ্ম আহ্বায়ক এস এম রহমতসহ অন্যান্য নেতৃবৃন্দ এগিয়ে আসলে তিনি হামলা থেকে রক্ষা পান। এরপর গত ২৪ মে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের কাছে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে লিখিত অভিযোগ করেন ভুট্টো।
ওই দিনই জেলা বিএনপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের সংশ্লিষ্ট ইউনিটকে সুপারিশ করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২জুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলীকে বহিষ্কার করা হয়।
গত ১৬ জুন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী ও আহ্বায়ক কমিটির সদস্য চন্দন খানকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। নোটিশে তিনদিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়। ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা কারণ দর্শানোর নোটিশের জবাব দেব। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করা হয়েছে। আমি বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের লিখিতভাবে জানিয়েছি।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হক বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টোর ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটকে সুপারিশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স