সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

বালু লুটের দায়ে ৪ জনের কারাদন্ড

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১৯:১৭ পূর্বাহ্ন
বালু লুটের দায়ে ৪ জনের কারাদন্ড
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট করে নিয়ে যাওয়ার পথে ৪জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন রমজান আলী (৪০), ইজ্জত আলী (৪৫), আবু কালাম (৪৫) ও খোরশেদ আলম (২৫)। কারাদ- প্রাপ্ত চারজনই নৌকার মাঝি এবং সবাই উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার শান্তিপুর নদীতে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা তার সঙ্গে ছিলেন। তবে অভিযানের খবর জানতে পেরে অনেক বালু লুটকারী ও চক্রের সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, চক্রের সদস্যরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অনেকের ফসলি জমি থেকে অবাধে বালু লুট করে নিয়ে যাচ্ছে। তাই এমন অভিযান নিয়মিত না হলে শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধ করা যাবে না। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম জানান, শান্তিপুর নদী থেকে বালু লুট বন্ধে প্রশাসনের অভিযান তৎপরতা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স