সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

ছাতকে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:১১:৪৪ পূর্বাহ্ন
ছাতকে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ
দোয়ারাবাজার প্রতিনিধি :: ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আছদনগর গ্রামে প্রবাসী পরিবারের বাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের জামাতা মো. আব্দুস ছোবহান (৬০) ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মো. নাজমুল ইসলাম, মো. কালা শাহ, মো. লোকমান আহমদ ওরফে পরাগসহ ১২-১৩ জন অজ্ঞাত দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী আমীর উদ্দিনের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় বাড়ির কেয়ারটেকার শাহিন মিয়াকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হয়। পরে হামলাকারীরা ঘরের গেট ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। কেয়ারটেকার শাহীন মিয়া ঘটনাটি প্রত্যক্ষ করলেও হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র থাকায় বাধা দিতে সাহস পাননি। প্রবাসী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জের ধরেই এই হামলা ও লুটপাট সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বাড়িতে কেয়ারটেকার ছাড়া আর কেউ না থাকায় এই সুযোগে হামলাকারীরা প্রায় দেড় শ মণ বোরো ধান, দুইটি ফ্রিজ, একটি টিভি, কাঠের আটটি পালং ও অন্যান্য আসবাবপত্র, পানির পা¤প, দশটি সিলিং ফ্যান, কাপড়-চোপড় লুটে নিয়ে যায়। এতে প্রায় ১১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ বলেন, অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স