সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পেশাদার চোরচক্র সক্রিয়, মানুষজন আতঙ্কে

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:০৬:১৫ পূর্বাহ্ন
পেশাদার চোরচক্র সক্রিয়, মানুষজন আতঙ্কে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শহর কিংবা গ্রাম। নতুন করে সক্রিয় হয়ে পড়েছে পেশাদার চোরচক্র। চোরের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। রাত নামলেই কোথাও না কোথাও ঘটছে একাধিক চুরির ঘটনটা। মুদি দোকান, বাসাবাড়ি, হাটবাজারসহ চোরের কবল থেকে বাদ পড়ছে না ধর্মীয় প্রতিষ্ঠান। গ্রামেগঞ্জে হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। তারা জানান, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে অহরহ ঘটছে চুরির ঘটনা। বাসাবাড়িতে স্বর্ণালংকার, টাকা পয়সা, মোটরসাইকেল, সিএনজি, অটোরিকসা, গরু-ছাগল, বিপণি বিতানের মালামালসহ চুরি হচ্ছে মূল্যবান জিনিসপত্র। আর এই চুরির সাথে যুক্ত রয়েছে স্থানীয় পর্যায়সহ আন্তঃউপজেলার একাধিক পেশাদার চোরচক্র। চুরি প্রতিরোধে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন এমন ঘটনা ঘটছে বলে জানান ভুক্তভোগীরা। তবে চুরি প্রতিরোধে আইনি পদক্ষেপের পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক জিলানী আহমদ জানান, বিগত কিছুদিনের মধ্যে শান্তিগঞ্জ বাজার এলাকায় অন্তত ৭টি চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালামাল, ইলেক্ট্রনিক ডিভাইসসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। শান্তিগঞ্জ থানার ক্যান্টিনেও চুরি হয়েছে। একাধিক চুরির ঘটনার কারণে ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন। চুরি হওয়ার সময় দুই দিন একাধিক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করার পরও রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে। সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা মীর্জা নাইম ইবনে সালেহ বলেন, ১৭ জুন ভোর রাতে ষোলঘরস্থ আমার শ্বশুর বাড়ির জানালা খুলে ঘরে প্রবেশ করে ঘরের কয়েকটি মোবাইল, অলংকারসহ টাকা-পয়সা চুরি করে নিয়েগেছে কে বা কারা। মনে হচ্ছে চোর অনেক পেশাদার। না হলে এমনটা করতে পারতো না। তামিম হোসেন নামের একজন জানান, এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। গত সোমবার ছাতক রাজাপুরে একটি সিএনজি গ্যারেজ থেকে চুরি হয়েছে। গত রবিবার আমাদের দামোধরতপীর এক ব্যবসায়ীর দোকানের মালামাল পরিবহনে ব্যবহৃত অটোরিকশা চুরি হয়েছে। এলাকার মানুষ চোর নিয়ে আতঙ্কে রয়েছেন। এদিকে, চুরির ঘটনা প্রতিরোধে গ্রামীণ পর্যায়ে নজরদারি ও যৌথবাহিনীর টহলের বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সচেতনমহল। মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহের বলেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। সেনাবাহিনী যদি মাঝে মধ্য শহরের বিভিন্ন সড়কে টহল জোরদার করেন তাতে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না। গ্রাম পর্যায়ে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশদের অ্যাক্টিভ করা প্রয়োজন। তাছাড়া জনসাধারণ সতর্ক থাকলে চুরি প্রতিরোধ করা সম্ভব। অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন বলেন, চুরির ঘটনা ঘটছে এটা সত্য। পুলিশ অনেক চুরি হওয়া মালামাল উদ্ধার করার পাশাপাশি চোরদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। আইনের যথাযথ পদক্ষেপ গ্রহণের পাশাপাশি চুরি প্রতিরোধে বিটপুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স