সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ছাতকে ৫টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০১:০৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০১:০৫:৩৮ পূর্বাহ্ন
ছাতকে ৫টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ
স্টাফ রিপোর্টার :: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের কাছে পিয়াইন নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালি বহনের সময় ৫টি ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন। জানা যায়, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় গুয়াপাগুয়া জলমহাল এলাকা থেকে অবৈধ বালি উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। তার উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। অভিযানে ঘটনাস্থল থেকে দুইটি স্টিলের নৌকায় থাকা দুটি সিক্স সিলিন্ডার এবং তিনটি ফোর সিলিন্ডারসহ মোট ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামাল ছাতক নৌ-পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি ড্রেজার মেশিন বাজেয়াপ্ত করে আমাদের জিম্মায় দিয়েছেন। এ বিষয়ে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দকৃত ড্রেজার মেশিনগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু